ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একটি কমান্ড পোস্ট পরিদর্শন করে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন। ৪ আগস্ট সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

তারা জানায়, শোইগু সেখানের সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট পেয়েছেন এবং তিনি পূর্ব ইউক্রেনের লাইমানে সফল অভিযান চালানোয় কমান্ডার এবং সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি কখন এ সফর করেন সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উল্লেখ করা হয়নি।

টেলিভিশনে পরিবেশিত বিভিন্ন ছবিতে ইউনিফর্ম পরিহিত শোইগুকে ইউক্রেনে সেন্ট্রাল মিলিটারি ইউনিটের প্রধান জেনারেল আন্দ্রে মর্দভিচেভের উপস্থাপন করা একটি প্রতিবেদন শুনতে দেখা যায়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০-এ উঠতে দেখা গেছে। এটি যুদ্ধ চলাকালে নেওয়া সাঁজোয়া যানগুলোর অন্যতম।

ইউক্রেনে মস্কো বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারি রাশিয়ার আধা-সামরিক গ্রুপ ওয়াগনারের একটি ব্যর্থ বিদ্রোহের পর জুনের শেষের দিকে শোইগু সর্বশেষ কিয়েভের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩