ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্‌যাপন

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই সকালে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে আলোচনা সভা করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহ থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রাণিসম্পদ ককর্মকর্তা ডা. আতিকুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজেদের দপ্তরের কর্মকাণ্ড তুলে ধরেন।

এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা করে উপজেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্‌যাপন

আপডেট সময় ০৫:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩