ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সাংবাদিক নাদিম হত্যা : রিমান্ড শেষে জেলহাজতে ৬ আসামি

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুর

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বহুল আলোচিত সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেপ্তারকৃত ১৩ আসামির মধ্যে ৬ আসামি ৩ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ডিবি পুলিশ। ২১ জুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে জেলহাজতে পাঠায়।

আসামিরা হলেন- বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আ. করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০) ও কামালের বার্তী এলাকার মৃত জসি শেখের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

জামালপুর ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, নাদিম হত্যা মামলার ৬ জন আসামিকে তিনদিনের রিমান্ড শেষে ২১ জুন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামিদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ ৬ জন আসামির ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সাংবাদিক নাদিম হত্যা : রিমান্ড শেষে জেলহাজতে ৬ আসামি

আপডেট সময় ০৮:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩