ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নারী শিশু নির্যাতনমুক্ত জামালপুর প্রতিষ্ঠায় আইন শৃঙ্খলা কমিটির সভায় অঙ্গীকার

জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মাদক, সন্ত্রাস এবং যানজটমুক্ত একটি শান্তিপূর্ণ জেলা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ১১ জুন জামালপুরে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, বিজিবি প্রতিনিধি মেজর গাজী সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম আরিফুল হক, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ জেলার সংশিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সদস্যগণ অংশ নেন।

সম্প্রতি জামালপুরে নারী, শিশু নির্যাতন, ধর্ষণের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণ সৃষ্টি করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ, ইজিবাইক নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপনে পদক্ষেপ গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

নারী শিশু নির্যাতনমুক্ত জামালপুর প্রতিষ্ঠায় আইন শৃঙ্খলা কমিটির সভায় অঙ্গীকার

আপডেট সময় ১০:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩