ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুরে বিএনপি প্রার্থী মামুনের নির্বাচনী উঠান বৈঠক

নির্বাচনী প্রচারণায় শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ১১ ডিসেম্বর দিনব্যাপী জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তারাগঞ্জ বাজার, বন্ধু বাজার, আড়ালিয়া ও নরুন্দি বাজারসহ বিভিন্ন জায়গায় পথসভা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও উঠান বৈঠকে অংশ নেন।

এ সময় তার সাথে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, যুগ্মসাধারণ সম্পাদক মোখছেদুর রহমান হারুন, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। ৩০ ডিসেম্বর নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আমি নিশ্চিত যে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপি প্রার্থী মামুনের নির্বাচনী উঠান বৈঠক

আপডেট সময় ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮