ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব, লর্ডস ক্রিকেট মাঠের স্বত্বাধিকারী ও ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ‘অনারারি’ আজীবন সদস্য হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই বছর ৮টি টেস্ট খেলুড়ে দেশের ১৯ জনকে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। ১৯ জনের মধ্যে ১৭ জন পুরুষ-নারী ক্রিকেটর রয়েছেন। বাকী দুই জন ক্রিকেট ব্যক্তিত্ব। ক্রিকেটের অবদান রাখার কারণে সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন ঐ দু’জন। তারা হলেন- ডা. জেন পাওয়েল ও মেধা লড।

সর্বোচ্চ পাঁচজন করে ক্রিকেটার আছেন ইংল্যান্ড ও ভারতের। একজন করে আছেন- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।

নতুন করে আজীবন সদস্য হয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা, ভারতের মহেন্দ্র সিং ধোনি-ঝুলন গোস্বামী-সুরেশ রায়না-মিতালি রাজ ও যুবরাজ সিং, ইংল্যান্ডের জেনি গান-লরা মার্শ-আনিয়া শ্রাবসোল-কেভিন পিটারসেন ও ইয়োইন মরগান, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার র্যা চেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট-রস টেইলর এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন।

নতুন সদস্যদের নিয়ে এমসিসি’র প্রধান নির্বাহী ও সচিব গাই ল্যাভেন্ডার বলেন, ‘আমরা এমসিসির সাম্মানিত আজীবন সদস্যদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। আজ যে নামগুলি ঘোষণা করা হয়েছে সকলেই আধুনিক যুগের তারকা খেলোয়াড় এবং তাদেরকে আমাদের ক্লাবের সদস্য হিসাবে পেয়ে আমরা খুশি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

আপডেট সময় ০৭:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩