ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০, সর্বোচ্চ ১০০০ টাকা

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২ এপ্রিল বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে।

একমাত্র টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্টটি।

ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। সর্বোচ্চ ১০০০ টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের।

এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৩০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা নির্ধারিত হয়েছে।

আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা করে বিসিবি। টেস্টের টিকিটও ২ এপ্রিল দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে রেজিস্টার অ্যাকাউন্ট দিয়ে ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ দু’টি টিকিট ক্রয় করা যাবে।

অনলাইনের টিকিট সংগ্রহের জন্য নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

এছাড়া ৩ এপ্রিল থেকে মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে। ম্যাচের দিনগুলোতেও একই সময়ে বুথে টিকিট পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০, সর্বোচ্চ ১০০০ টাকা

আপডেট সময় ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩