ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. জামান আব্দুন নাসের বাবুল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে ১৪ মার্চ ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ‘উদ্বুদ্ধকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান এতে সভাপতিত্ব করেন।

তিনি বিশ্বব্যাপী কোভিট মহামারীর কারণে দীর্ঘদীন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যে সকল শিক্ষার্থী ছিটকে পড়েছে তাদের দ্রুত ফেরানোসহ শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়ার গুরুত্ব, বির্তক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা তৈরিসহ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শসহ কর্মশালা আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

ইসলামপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় । ছবি: বাংলারচিঠিডটকম

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. জামান আব্দুন নাসের বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বিভিন্ন বিষয়ের ওপর দিক-নির্দেশনা, পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবই বহির্ভূত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, একডেমিক সুপারভাইজার মামুনুর রশীদ, ইসলাম কলেজের প্রভাষক আহসান হাবিব রাজা, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি টিম ম্যানেজার পার্থ প্রতিম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় স্কীমভুক্ত ৮৮টি প্রতিষ্ঠানের প্রধান, সংগঠক (সহকারী শিক্ষক/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) ১৬৯ জন অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নোট বই, কলম, অনুষ্ঠানসূচি, কর্মপরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি তুলে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩