ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দন্ডশেষ হয়নি। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বেগম জিয়া রাজনীতি বা নির্বাচন করবেন কি-না সে বিষয়টি আদালতের ব্যাপার।

ওবায়দুল কাদের ১০ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুহসিন হলের প্রাক্তনী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আরদেশের টাকা লুটপাট করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের গণআন্দোলনে ভাটা পড়েছে; নেতা-কর্মীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তাই আবোল তাবোল বকছেন। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

‘আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনও বিলাসী রাজনীতি করে না। পকেটের রাজনীতি করে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা নুরুল ফজল বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও মুহসিন হল প্রভোষ্ট ড. মাসুদুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩