ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি নির্বাচিত হলেন অংকন কর্মকার

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। প্রজ্ঞাপনে ট্রাস্টি বোর্ডের তিন বছর মেয়াদ বলবৎ রেখে বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান পদাধিকারবলে চেয়ারম্যান এবং ধর্ম সচিব কাজী এনামুল হাসান এনডিসিকে সদস্য করা হয়েছে।

এছাড়া খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২১ জন সদস্যসহ মোট ২৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।

২২ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সচিব এনামুল হাসান এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ট্রাস্টি বোর্ড গঠনের আদেশ জারি হয়।

ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন, সুব্রত পাল (কিশোরগঞ্জ), অধ্যাপক ডা. অসীম সরকার (গোপালগঞ্জ), শৈলেন্দ্র নাথ মজুমদার (গোপালগঞ্জ), অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি (কুমিল্লা), পাপ্পু সাহা (নোয়াখালী), অমল কান্তি দাশ (বান্দরবান), তপন কুমার সেন (রাজশাহী), বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় (সিরাজগঞ্জ), ববিতা রাণী সরকার (নীলফামারী), উদয় শঙ্কর চক্রবর্তী (কুড়িগ্রাম), অশোক মাধব রায় (সিলেট), প্রকৌশলী পিকে চৌধুরী (সিলেট), নান্টু রায় (খুলনা), অধ্যাপক নিমাই চন্দ্র রায় (খুলনা), শ্যামল সরকার (যশোর), আইনজীবী শম্ভুনাথ রায় (বাগেরহাট), বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার দাস (ভোলা), দোলা গুহ (পিরোজপুর), অংকন কর্মকার (জামালপুর), প্রকৌশলী রতন কুমার দত্ত (ময়মনসিংহ) ও উত্তম চক্রবর্তী রকেট (ময়মনসিংহ)।

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও সাবেক শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র অংকন কর্মকার নির্বাচিত হওয়ায় তিনি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

অন্যদিকে অংকন কর্মকারকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইসলামপুর শাখা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ইসলামপুরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

২৩ ফেব্রুয়ারি রাতে ডাকবাংলো হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইসলামপুর শাখা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ইসলামপুরের নেতৃবৃন্দ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি নির্বাচিত হলেন অংকন কর্মকার

আপডেট সময় ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩