ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জামালপুরে ভাষাশহীদদের স্মরণ

জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরী শেষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষাশহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জামালপুরে ভাষাশহীদদের স্মরণ

আপডেট সময় ০৭:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩