ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সুপার সিক্সে শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতেও প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ। রান রেটের মারপ্যাচে পড়ে সুপার সিক্স থেকে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

২৫ জানুয়ারি সুপার সিক্সে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট বাংলাদেশের। ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টও বাংলাদেশের সমান ৬।

তবে এই চার দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০, বাংলাদেশের ১.২২৬ ও দক্ষিণ আফ্রিকার ০.৩৭৪।

সেমিফাইনালে খেলতে হলে আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের সমীকরণ ছিলো বাংলাদেশের সামনে।

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরু থেকেই আরব আমিরাতকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। সেই চাপ সামলে উঠতে না পারায় বড় সংগ্রহ পায়নি আরব আমিরাত। ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রান করে তারা। দলের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের রাবেয়া খান ১৪ রানে ৩ উইকেট নেন। মারুফা আকতার ১৬ রানে নেন ২ উইকেট।

জবাবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে জয়ের কাছে গিয়ে আরও ২ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত দশম ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে স্বর্ণা আকতার ১৯ বলে ৩৮, আফিয়া প্রত্যাশা ১৫ ও রাবেয়া খান ১৪ রান করেন।

এবারের আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জিতেছিলো বাংলাদেশ। এরপর সুপার সিক্সে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারে তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সুপার সিক্সে শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ

আপডেট সময় ০৯:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩