ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

শেরপুরে বিদেশী মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বিদেশী মদসহ গ্রেপ্তার নবী হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী থেকে ১০০ বোতল বিদেশী মদসহ নবী হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৪ ডিসেম্বর রাতে উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা পূর্ব সমশ্চূড়া থেকে ওই ব্যবসায়ী গ্রেপ্তার হয়। পরে ৫ ডিসেম্বর সকালে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার নবী হোসেন পার্শ্ববর্তী উপজেলা নকলার টালকি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আবু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ডিসেম্বর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ীর দুর্গম পাহাড়ী এলাকার পূর্ব সমচূড়া লিচু বাগান এলাকার জনৈক সবুজ মিয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল বিদেশী মদসহ নবী হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সীমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটও উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর মামলা দায়ের করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

শেরপুরে বিদেশী মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২