ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

শ্রমিকনেতা আ: হামিদ তোতার মৃত্যুতে মশিউর রহমান বাবুর শোক বিবৃতি

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (৮২২) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মশিউর রহমান বাবু।

শোক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থতার কারণে ৩০ নভেম্বর ভোর ৫টায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা ও মেহনতী শ্রমিকনেতাকে হারালাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে দেশের জন্য অবদান রাখার পাশাপাশি সড়ক পরিবহন সেক্টরে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠকর্মী হিসেবে তিনি জেলা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ছিলেন। জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকলীগের পক্ষ থেকে আমাদের প্রয়াত শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শ্রমিকনেতা আ: হামিদ তোতার মৃত্যুতে মশিউর রহমান বাবুর শোক বিবৃতি

আপডেট সময় ০৯:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২