ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের একাংশ। ২৫ নভেম্বর দুপুর পৌর শহরের বাসস্টেশন এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব বলেন, শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় এবং দলীয় কোন কার্যক্রমে অংশ না থাকায় ২০১৯ সালে সভাপতি পদ থেকে আল আমিন হোসাইন শিবলুকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। একই অভিযোগে ২০২২ আগস্টে দ্বিতীয়বার সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুমকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

তিনি আরো বলেন, শিবলুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর, সংগঠনের কার্যক্রমে অংশ না নিয়ে ২০২০ সালের এপ্রিল মাস থেকে রাজধানীতে ওয়াসাতে কর্মরত রয়েছে। বর্তমানে তার ছাত্রত্ব নেই। অন্যদিকে সাধারণ সম্পাদক আল মামুন বিবাহিত। ও এক সন্তানের জনক। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছে। তাদের অনুপস্থিত থাকার কারণে বর্তমানে উপজেলা ছাত্রলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এর পরেও তাদেরকে চলতি মাসের ২৪ তারিখে পুনরায় স্বপদে বহাল করা হয়। কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের দিয়ে নতুন কমিটি করার দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের একাংশ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু, সরিষাবাড়ী কলেজের ভিপি নাজমুল হুদা বজলু আব্দুল্লাহ আল মামুন, আরিফ খান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার দাবি

আপডেট সময় ০৯:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২