ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে ভিটামিন ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ভিটামিন ওষুধ ভেবে বিষপানে হাবিবা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

১০ অক্টোবর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা বেওয়া ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর রাতে বৃদ্ধা হাবিবা বেওয়ার বড় ছেলে মোফাজ্জল হোসেন বেগুন গাছের পোকা দমনের জন্য কীটনাশক এনে টেবিলের ওপরে রাখেন। ১০ অক্টোবর সকালে হাবিবা বেওয়া সেগুলো ভিটামিন ওষুধ মনে করে পান করলে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন পাশের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভিটামিন ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৭:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২