ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। ২৯ সেপ্টেম্বর রাত ২টার দিকে উপজেলার চরপলিশা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকৃত মাদক কারবারীরা হলেন, জামালপুর পৌরসভার বাগেরহাটা বটতলা এলাকার নিতাই বাবুর বয়েলের পার্শ্ববর্তী শাহিন মিয়ার ছেলে শাকিব (২৫) ও বাবুল মিয়ার ছেলে নিরব (২০)।

জানা গেছে, ইসলামপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে বাসে উঠে দুই মাদক কারবারি শাকিব ও নিরব। গোপন সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থান নেয় মেলান্দহ থানা। তারা গাড়ি পরিবর্তনের উদ্দেশ্যে উপজেলার চর পলিশা বাজারে শাহজাহানের মুদির দোকানের সামনে নেমে পড়ে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে একটি চৌকস অভিযানিক দল উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম নেতৃত্বে সঙীয় ফোর্স অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। শাকিবের হাতে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ও নিরবের হাতে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে, মাদকের সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২