ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

গ্যাস আমদানির জন্য আলোচনা চলছে : নসরুল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সরকার বিভিন্ন সূত্র থেকে গ্যাস আমদানির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

তিনি ২৬ সেপ্টেম্বর বলেন, ‘আমরা এ বছর ও আগামী বছর স্বল্প মেয়াদী চুক্তির আওতায় প্রাকৃতিক গ্যাস আনতে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠক করছি।’ তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করছে- চুক্তিটি ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।খবর বাসসের।

সরকার বিভিন্ন সূত্র থেকে গ্যাস অথবা জ্বালানী আমদানী করবে- যা মূল্য সমঝোতার ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমরা কমমূল্যের সুনির্দিষ্ট প্রস্তাব পাই, তবে আমরা গ্যাস বা জ্বালানী আমদানি করব।’

অফশোর গ্যাস অনুসন্ধানের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার পিএসসি (প্রোডাকশন শেয়ার কন্ট্রাক্ট) পর্যালোচনার করে চলতি বছরের ডিসেম্বর নাগাদ দরপত্র আহ্বানের চেষ্টা করছে। তিনি বলেন, ‘দু’বার দুটি আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে। কিন্তু,সম্ভাব্যতা না থাকায় তারা পিছিয়ে গেছে।’ তিনি বলেন, গভীর সমুদ্রে অনুসন্ধান চালাতে প্রায় ১০ বছর সময় লাগে। তবে আমরা দরপত্রের মাধ্যমে এই অনুসন্ধান কাজ করব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে। তাই আমাদের গভীর সমু্দ্রের পাশাপাশি, উপকূলেও অনুসন্ধান কাজ জোরদার করতে হবে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

গ্যাস আমদানির জন্য আলোচনা চলছে : নসরুল

আপডেট সময় ০৯:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২