ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পঞ্চগড় জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে গতকালের নৌকাডুবির ঘটনায় ২৬ সেপ্টেম্বর আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, ২৬ সেপ্টেম্বর আরো ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ঐদিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলায় ৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২ ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ৬ জন এবং বীরগঞ্জ উপজেলা থেকে ১জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ২২ নারী, ১১টি শিশু ও ৮জন পুরুষ রয়েছেন।

এর আগে এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে নৌকা ডুবিতে হতাহতের খবর আদান প্রদানে জরুরী তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে ২৬ সেপ্টেম্বর সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী আইনজীবী নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

আপডেট সময় ০৩:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২