ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশী প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের মক্কা আল মোকাররমায় পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্ণর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এ দিকে হাফেজ সালেহ আহমেদ তাকরীম ২২ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ২টায় দেশে ফিরলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পক্ষে অভিনন্দন জানান ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান সরকার।

ইতোপুর্বে হাফেজ তাকরীম ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম এবং আলজেরিয়ায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছিল।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় ০৮:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২