ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

পূজা মণ্ডপে আর্থিক সহায়তার চেক দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক

ইসলামপুরে পূজা মণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র ও আসন্ন দুর্গা পূজা উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এসব সহায়তা দেন।

ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইসলামপুরের ২০টি পূজা মণ্ডপে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক, ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ২৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমূল্য রতন পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কর্মকার, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অংকন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

পূজা মণ্ডপে আর্থিক সহায়তার চেক দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক

আপডেট সময় ০৭:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২