ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর আর্থিক পুরস্কার ও প্রয়োজনে বাড়িঘর দেওয়ার ঘোষণা

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। দেশে ফিরে নারী ফুটবল দলের যেসব ফুটবলারদের ঘর দরকার, তাদের ঘর দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণে কার বাড়ির প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

এর আগে ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য রাঙামাটিস্থ তার গ্রামের বাড়িতে বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

রূপনা চাকমা ২০২২ সালের সাফ মহিলা চ্য্যম্পিয়নশীপে সেরা গোলরক্ষক মনোনীত হন।

রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শেখ হাসিনা তার জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন।

মহিলা ফুটবলারদের যার যার প্রয়োজন তাদের সবাইকে ঘর করে দেয়ায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটি আরও একজন মহিলা ফুটবলার ঘর চাইবার পর পরই আসলো।

২১ সেপ্টেম্বর দেশে ফেরার পর সাফ চ্যাম্পিয়নদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। ট্রফিসহ একটি খোলা বাসে চড়ে ভিক্টরী প্যারেডে অংশ নেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতার সুদৃশ্য ছবি এবং লোগো সংবলিত বাসটিতে সাফ ফুটবল জয়ের পর বিজয়ী দলের ট্রফি উত্তোলনের দৃশ্য অন্তর্ভুক্ত ছিল।

টুর্নামেন্টে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালকে হারিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ২৩ গোল করে এবং তাদের বিপক্ষে ফাইনালে একটি মাত্র্র গোল করতে সক্ষম হয় রানার্স আপ নেপাল।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর আর্থিক পুরস্কার ও প্রয়োজনে বাড়িঘর দেওয়ার ঘোষণা

আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২