ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

চা বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার, মজুরি ১৪৫ টাকা নির্ধারণ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চা-শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে চা-শ্রমিকরা। ২০ আগস্ট বিকেল ৩টায় সরকারের সঙ্গে বৈঠকের পর চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ ঘোষণা দেন।

নিপেন পাল বলেন, চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছে।

বিকেলে জেলার শ্রীমঙ্গল শ্রম দপ্তরে চা-শ্রমিকদের মজুরি নিয়ে এক বৈঠক বসে। বৈঠক শেষে চা-শ্রমিকরা ১৪৫ টাকা মজুরির প্রস্তাব মেনে নেয় ও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। কাল থেকে কাজে যোগ দেবে শ্রমিকরা।

সভায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ শ্রম অধিদপ্তরে মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ অন্যান্যরা।

গত ৯ আগস্ট থেকে চা-শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

চা বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার, মজুরি ১৪৫ টাকা নির্ধারণ

আপডেট সময় ০৮:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২