ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেওয়ানগঞ্জে মদসহ আটক ১

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভারতীয় মদসহ লালচান (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর সকালে উপজেলার সীমান্তবর্তী পাথরেরচর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাসে মাদক কারবারি লালচান মদ নিয়ে ঢাকার দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ পাথরেরচর বাজার এলাকায় নাবিল পরিবহনের গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ভারতীয় মদের ১০টি বোতল জব্দ করে পুলিশ। সেই সাথে মদ বহনকারী মাদক কারবারি লালচানকে আটক করে। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চুলিয়ারচর গ্রামের মৃত ফজল হকের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বাংলারচিঠি ডটকমকে বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাামলপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মদসহ আটক ১

আপডেট সময় ০৭:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮