ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে ছয় ইউপি’র পাঁচটিতেই নৌকার জয়

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলার ছয়টি ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ছয়টির মধ্যে পাঁচটি ইউপিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

১৫ জুন ইসলামপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভোটের ফলাফলে উপজেলায় ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা হলেন- বেলগাছা ইউপিতে আব্দুল মালেক, সাপধরীতে মো. শাহ আলম মন্ডল, নোয়ার পাড়ায় মো. রোমান হাসান, পাথর্শীতে মো. ইফতেখার আলম এবং চিনাডুলি ইউনিয়নে মো. আব্দুস ছালাম। আর কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ১৫ জুন ছয়টি ইউনিয়নে ৬৭টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার লক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। বলিয়াদহ কেন্দ্রে সাধারণ সদস্য প্রার্থীদের মধ্য হট্টগোল হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া আর কোন ঘটনা ঘটেনি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ছয় ইউপি’র পাঁচটিতেই নৌকার জয়

আপডেট সময় ১২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২