ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পার্থশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা

পার্থশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইফতেখার আলম বাবলুর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বিকালে মুখশিমলা গ্রামবাসীর আয়োজনে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্তরে এই প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, কোষাধ্যক্ষ মোর্শেদুল হক খান মাসুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা আজাদ তানিয়া, সাধারণ সম্পাদক রাশেদা বেগম, রোকসানা বেগম, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সম্পাদক তাহমিনা ইয়াছমিন নিপা, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী ইফতেখার আলম বাবলুকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এতে ওই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।

উপস্থিত সকলেই ১৫ জুন নৌকা বিজয় সুনিশ্চিত করে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

পার্থশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা

আপডেট সময় ০৮:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২