ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনার সাথে দন্ডপ্রাপ্তদের তুলনাই চলে না : মতিয়া চৌধুরী

এসএসসি ও সমমানের টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম দশজন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিরতণ করেন বেগম মতিয়া চৌধুরী এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সাথে সাজাপ্রাপ্ত ও এতিমের টাকা মেরে খাওয়া লোকের সাথে কোন তুলনাই চলে না।

তিনি ২ জুন বিকালে শেরপুরের নকলা পৌরসভার মুজিবশতবর্ষ মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আরো বলেন, শেখ হাসিনার উদারতা, দয়া এবং তথ্য প্রযুক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ফলে বেগম জিয়া ঘরে বসে সাজাপ্রাপ্ত ও পলাতক স্বজনদের সাথে স্কাইপিতে কথা বলতে পারে। শেখ হাসিনার সাথে সাজাপ্রাপ্ত ও এতিমের টাকা মেরে খাওয়ার লোকের সাথে কোন তুলনাই চলে না।

এ দিন তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া প্রথম দশজনের মাঝে সৌরবাতি ও বৈদ্যুতিক ফ্যান, এসএসসি ও সমমানের টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম দশজন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিরতণ করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

শেখ হাসিনার সাথে দন্ডপ্রাপ্তদের তুলনাই চলে না : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০১:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২