ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে জীবিত থেকেও মৃত বৃদ্ধের বয়স্ক ভাতা বন্ধ

বৃদ্ধ ওয়াহেদ আলী

বৃদ্ধ ওয়াহেদ আলী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ৮০ বছরের এক বৃদ্ধ জীবিত থাকলেও তাকে নথিপত্রে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গেল ১ বছর ধরে ভাতা বন্ধ হওয়ায় ওই বৃদ্ধ বিছানাগত অসুস্থ ওষুধের টাকা জোগাড়ে এখন বিপাকে পড়েছেন।

জানা গেছে, ওই বৃদ্ধ উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের মৃত ইদু মুন্সির ছেলে ওয়াহেদ আলী। তিনি ২০০৩ সাল থেকে নিয়মিত বয়স্কভাতা পেয়ে আসছেন। অসুস্থের কারণে নুয়ে পড়ায় বাড়ি থেকে বের হননি প্রায় দুবছর। এতেই মৃত্যু ধারণায় কান্ড ঘটিয়ে দিলেন জন প্রতিনিধিরা।

বৃদ্ধ ওয়াহেদ আলী বুকভরা দুঃখ নিয়ে বলেন, বিগত ১৭ বছর থেকে তিনি নিয়মিতই ভাতা পেয়ে আসছেন। গত রমজান মাস থেকে বিকাশ অ্যাকাউন্টে বয়স্ক ভাতার টাকা দেওয়ার কথা জানতে পেরে প্রতিবেশী ভাতাভোগীদের সাথে যোগাযোগ করেন। তাদের একাউন্টে টাকা আসলেও পরপর দুই দফায় টাকা না পেয়ে বিষয়টি নিয়ে তিনি অফিসে যোগাযোগ করলে জানতে পারেন নথি অনুযায়ী তিনি আর ‘জীবিত নেই’ তিনি মৃত। ভাতার টাকা বন্ধ হয়ে পড়ায় তিনি নিয়মিত ওষুধ কিনতে না পারায় মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহারুল হক ও মহিলা মেম্বার মোর্শেদা বেগমকে দায়ী করেন। তিনি আরও বলেন, এরাই আমার সাথে এল্লে করছে। আমি মরলে মাইকিং করলনি নে। আমি অচল মানুষ, এদিক ওদিক যাবের পাইনে, আমাহে তারা মারি ফেলাইছে এর বিচার চাই।

এ ব্যাপারে মহিলা মেম্বার মোর্শেদা বেগম জানান, অনেক দিন থেকে তাকে দেখিনা, আমি ভাবছি তিনি মারা গেছেন। তাই কার্ডটা অন্যজনকে দিয়েছি।

এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন বলেন, বিষয়টি দুঃখজনক। ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটে তাকে মৃত দেখানো হয়েছে। এজন্য তার বয়স্ক ভাতাও বন্ধ করা হয়েছে। তবে বিষয়টি জানার পরেই সংশোধন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছি। দ্রুতই তিনি ভাতার টাকা পাবেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জীবিত থেকেও মৃত বৃদ্ধের বয়স্ক ভাতা বন্ধ

আপডেট সময় ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২