ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ২৮ মে সকালে ঢাকা পৌঁছবে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৮ মে ঢাকা পৌঁছবে।

বাংলাদেশ হাই কমিশন লন্ডন-এর সার্বিক তত্ত্বাবধানে মরহুমের মরদেহ ২৮ মে সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২ যোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, বাংলাদেশ সরকারের পক্ষে বিমানবন্দরে মরহুমের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

২৭ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন, একই ফ্লাইটে মরহুম আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৮ মে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ রাখা হবে। সেখানে তার প্রতি গার্ড অফ অনার প্রদান করা হবে।

বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে মরদেহ আনা হবে। বেলা সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা এবং সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আবদুল গাফফার চৌধুরী বিগত ১৯ মে বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৩ মে সোমবার বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে। যুক্তরাজ্য সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

মরহুম আবদুল গাফফার চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় প্রেস ক্লাব সার্বিক সহযোগিতা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ২৮ মে সকালে ঢাকা পৌঁছবে

আপডেট সময় ০৬:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২