
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত মুজিবর্বষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাঁকা ঘর পাচ্ছেন উপজেলার ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবার।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঃ তানভীর হাসান রুমান বলেন, ৩০টি ঘর নির্মাণ শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে একযোগে এসব ঘর ও জমির দলিল হস্তান্তর করবেন।
ভূমি মন্ত্রণালয় ও আশ্রয়ণ প্রকল্প-২ এর অর্থায়নে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার অফিস যৌথভাবে তৃতীয় পর্যায়ের ‘ক’ শ্রেণির এসব ঘর নির্মাণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, ইউএনও মুঃ তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু এবং জেলা-উপজেলা পর্যায়ের সংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ভূমি মন্ত্রণালয় ও আশ্রয়ণ প্রকল্প-২ এর অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পে আধা পাঁকা ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 


















