ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার শপথ গ্রহণ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া শপথ গ্রহণ করেছেন।

১৯ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ৬ষ্ঠ ধাপে আইনী জটিলতা থাকা স্থগিত হওয়া উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মো. সেলিম মিয়া শপথ গ্রহণ করনে।

জেলা প্রশাসক মুর্শেদা জামান নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।

শপথবাক্য পাঠ করানোর পর জেলা প্রশাসক মুর্শেদা জামান নবনির্বাচিত চেয়ারম্যানকে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। ইউনিয়নে ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার আপনার অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতরার সাথে বাস্তবায়ন করতে হবে।

ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে সব সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার শপথ গ্রহণ

আপডেট সময় ০৮:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২