ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে পুলিশের উদ্যোগে নারী, শিশু সেবাকেন্দ্র গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবাকেন্দ্র এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করা হয়েছে। সারাদেশে ভার্চুয়ালী ঘরগুলো একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ এপ্রিল) জামালপুর সদর থানায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাকেন্দ্র মাঠে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা অংশ নেন।

এ সময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মো. জাহিদুল ইসলাম খান , আরআই মো. হাফিজুর রহমান, কোর্ট ইন্সপেক্টর মো. মফিজুল হক, জামালপুর সদর থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন, মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সাবেক মহিলা কাউন্সিলর সাইমা হামজা সিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাদেশে প্রত্যেকটি থানার আওতায় ১টি করে গৃহহীন পরিবারকে আধুনিক মানের ঘর নির্মাণ করে দেওয়া হয়। জামালপুর পৌরসভার পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় হতদরিদ্র ও গৃহহীন বিধবা নূরজাহান বেওয়াকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়। এ ছাড়া জেলার প্রত্যেকটি থানার আওতায় একটি করে ঘর দেওয়া হয়।

উল্লেখ করোনার কারণে মুজিববর্ষ উপলক্ষে পুলিশ বিভাগের গৃহীত কর্মসূচির অনেক অনুষ্ঠান না করতে পারায় সাশ্রয়কৃত অর্থ দিয়ে সারাদেশে পাঁচ শতাধীক দরিদ্র ও গৃহহীন পরিবারের মাঝে ঘর দেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে পুলিশের উদ্যোগে নারী, শিশু সেবাকেন্দ্র গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন

আপডেট সময় ০৭:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২