ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধে ভাঙ্গন রোধে ডাম্পিং শুরু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বালি ভর্তি জিওব্যাগ ফেলতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড জামালপুরেরর উপসহকারী প্রকৌশলী আফিজুর রহমানের নেতৃত্বে ভাঙ্গন স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে উদ্বোধন করা হয়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক হাসমত আলী, ইউপি সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপসহকারী প্রকৌশলী আফিজুর রহমান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত বছর তীর রক্ষা বাঁধের যে ৯০ মিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানেই নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। হঠাৎ পানি বেড়ে গিয়ে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ২০ মিটার ধসে পড়েছে। দ্রুত প্রতিরোধে জিও ব্যাগ ফেলতে শুরু করেছি। পানির গভীরতা নির্ণয় করে পরিমিত ব্যাগ ফেলানো হবে।

উল্লেখ যে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে অস্বাভাবিক ভাবে গত ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র ঘূর্ণি স্রোতে বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দেয়।

বৃহস্পতিবার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্ট এলাকার মাঝামাঝি স্থানে অন্তত ২০ মিটার অংশে ধস শুরু হয়। মিডিয়াতে খবর প্রকাশ হওয়ার ২৪ ঘন্টার মধ্যই পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধে ভাঙ্গন রোধে ডাম্পিং শুরু

আপডেট সময় ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২