ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধে ধস

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৪০ সেন্টিমিটার। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র ঘূর্ণি স্রোতে ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্ট এলাকার মাঝামাঝি স্থানে অন্তত ২০ মিটার অংশে ধস শুরু হয়। বাঁধে ধস দেখা দেওয়ায় কুলকান্দি বাজার, শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ, বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের মাঝে ৯০ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫০ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১৮ সালে শুরু হয়ে ২০২০ সালে জুন মাসে শেষ হয় প্রকল্পের কাজ। নতুন তীর রক্ষা বাঁধের ২০ মিটার অংশে ধস শুরু হয়েছে।

কুলকান্দি ইউপি চেয়ারম্যান ওবায়দুর হক বাবু জানান বাঁধে ধস দেখা দিয়েছে শুনেছি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত বছরের অক্টোবরে তীর রক্ষা বাঁধের যে ৯০ মিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানেই নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ২০ মিটার ধসে পড়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল জানান বাঁধে ধস দিয়েছে শুনেছি। মন্ত্রী মহোদয়েরর সাথে পরামর্শ করে দ্রুত সময়ের মাঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধে ধস

আপডেট সময় ০৮:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২