ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে লোডশেডিং বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত এক মাস ধরে বিদ্যুৎ এর ভয়াবহ লোড শেডিং চলছে। এনিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের গ্রাহকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে পবিত্র মাহে রমজানের মধ্যে তারাবিহ, ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ না করায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ২৪ ঘন্টার মধ্যে ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে। ফলে গ্রাহকরা রয়েছে চরম দুর্ভোগে।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গ্রাহক হতাশার কথা জানান এবং দ্রæত বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ লোডশেডিং এর প্রকৃত কারণ জানাতে ৫ এপ্রিল দুপুর ১২ টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্রিফিং দেন পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী।

জয় প্রকাশ নন্দী জানান, পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের আওতায় ১৩টি ইউনিয়নের মোট ৮৭ হাজার ৫০০ জন গ্রাহক রয়েছে। এর বিপরীতে প্রতিদিন বকশীগঞ্জ উপজেলায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা রয়েছে।

সেখানে দিনের বেলায় ২ থেকে ৫ মেগাওয়াট ও রাতের বেলায় ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।

মূলত জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় পাওয়ার স্টেশনগুলোতে চাহিদামত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না ফলে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ এর লোডশেডিং চরম আকার ধারণ করেছে। তাই তিনি এই সংকট মোকাবেলায় গ্রাহকদের ধৈর্য্য ধারণ ধরতে অনুরোধ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে লোডশেডিং বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

আপডেট সময় ০৩:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২