ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

২০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। আগের ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৮৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে দশমিক ৯০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায়৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬২ জন। শনাক্তের হার দশমিক ৯৬ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬৮ শতাংশ। আজ এই জেলায় ১ জন মারা গেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২ জন

আপডেট সময় ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২