ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।

আলোচনা সভায় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. ময়নুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন দপ্তরের আংশগ্রহণে প্রায় ৩০টি স্টল স্থান পায়।

অনুষ্ঠানে আলোচনা সভার আগে উপজেলা ফটক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০৭:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২