ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে যুবলীগের প্রতিবাদ মিছিল

জামালপুরে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে জামালপুরে জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। ৫ মার্চ বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদের এই অপচেষ্টা প্রতিহত করবে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আগামী দিনে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা রুখে দিতে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

জামালপুরে যুবলীগের প্রতিবাদ মিছিল

আপডেট সময় ০৭:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২