ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত

শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও শহিদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বকশীগঞ্জ পৌরসভা, বকশীগঞ্জ থানা, ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যারিস্টার সামির ছাত্তার, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জাতীয় পার্টি, অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র কল্যাণ সংস্থা (অসকস) সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে শহিদের রূহের মাগফিরাত কামনায় খতমে কোরান, দোয়ার আয়োজন করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত

আপডেট সময় ০৬:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২