ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ভাষা শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরি শেষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ।

২১ ফেব্রুয়ারি দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গদল, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

এছাড়া ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোরে প্রভাতফেরি শেষে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে নামে হাজারো মানুষের ঢল। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের প্রধান সড়কে প্রভাতফেরি শেষে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ভাষা শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২