ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৮ হাজার ৩৪৫ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৪৫ জন। এই সময়ে মারা গেছেন ২৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১৪ জন।

৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ৩৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ২১ দশমিক ৫০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ২৯ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। গতকাল ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮ হাজার ৩৫৯ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৫৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। গতকাল এই হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৮ হাজার ৩৪৫ জন

আপডেট সময় ১০:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২