ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম ৩ ফেব্রুয়ারি সবচেয়ে বেশি সংখ্যক মানুষের এই ভাইরাসে মৃত্যু ঘটলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে। খবর তাসের।

মস্কো সময় ৩ ফেব্রুয়ারি ২০:০২ টা পর্যন্ত কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মোট ৩৮ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ৫৬ লাখ ৯০ হাজার ৮২৪ জন প্রাণ হারিয়েছে।

তারা জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৩০ লাখ ১৫ হাজার ৮৬৩ নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ১২ হাজার ৫১৩ জন মারা গেছে। ২০২১ সালের জুলাইয়ের পর এই ভাইরাসে এক দিনে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। ২০২১ সালের ২১ জুলাই সারাবিশ্বে করোনাভাইরাসে ২০ হাজার ১১১ জনের মৃত্যু হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে। তাদের পরিসংখ্যানে আরো বলা হয়, বিশ্বব্যাপী গত ২৫ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্তের ৩৫ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। গত ৮ জানুয়ারি ৩০ কোটির, ৯ নভেম্বর ২৫ কোটির এবং গত ৫ আগস্ট ২০ কোটির মাইলফলক ছাড়ায়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার

আপডেট সময় ০৮:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২