ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইউক্রেনে কানাডার সৈন্য স্থানান্তর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কানাডা ইউক্রেনে মোতায়েন করা তার সেনা ইউনিটনমূহকে ৩০ জানুয়ারি পশ্চিমে সরিয়ে নিয়েছে। একইসঙ্গে দেশটি তার কিয়েভ দূতাবাস থেকে অদরকারি কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার চলমান হুমকির কথা তুলে ধরে কানাডা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপসমূহ অব্যাহত রাখবো।

তিনি বলেন, কানাডীয় বাহিনীকে ডিনিপার নদীর পশ্চিমে সরিয়ে নেয়া হয়েছে।

আনন্দ কিয়েভে ৩০ জানুয়ারি সকালে গিয়ে পৌঁছান এবং সেনা ইউনিট সম্পর্কে সর্বশেষ খোঁজ-খবর নেন।

তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেন সীমান্ত থেকে মস্কো সৈন্য সরিয়ে না নিলে তাদেরকে তীব্র অবরোধ ও ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে।

তিনি আরো জানান, ইউক্রেনে ন্যাটো মিশনকে সহায়তা করতে বর্তমানে তাদের নয়’শ সৈন্য মোতায়েন রয়েছে।

এদিকে অটোয়া ৩০ জানুয়ারি এক ঘোষণায় তাদের কিয়েভ দূতাবাসে থাকা অদরকারি স্টাফ সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। আমেরিকা ও পশ্চিমাদের অভিযোগ রাশিয়া ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইউক্রেনে কানাডার সৈন্য স্থানান্তর

আপডেট সময় ০১:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২