ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

অন্ধ হাফেজ চান সওদাগরের পাশে দাঁড়ালেন ঠিকাদার!

ইউএনও মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে জনৈক ঠিকাদারের দেওয়া টাকা অন্ধ হাফেজ চান সওদাগরের হাতে তুলে দেন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর অসহায়, দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের হাফেজ চান সওদাগরের পাশে দাঁড়িয়েছেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের এক স্বনামধন্য ঠিকাদার।

২০ জানুয়ারি দুপুরে সেই অন্ধ হাফেজকে তার ব্রেইল মেশিনটি সচল করতে নগদ ১৬ হাজার টাকা সহায়তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঠিকাদার।

জামালপুরের বকশীগগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে ওই ঠিকাদারের দেওয়া টাকা অন্ধ হাফেজের হাতে তুলে দেন। পাশাপাশি ইউএনও মুন মুন জাহান লিজা তাকে দুটি কম্বল প্রদান করেন।

দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামের বাসিন্দা অন্ধ হাফেজ চান সওদাগরের ব্রেইল মেশিনটি নষ্ট হয়ে গেলে আয়-রোজগারের অভাবে মানবেতর জীবন যাপন করতে থাকেন।

এবিষয়ে ১৯ ও ২০ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্ধ হাফেজ চান সওদাগরকে নিয়ে প্রচার হয় যা বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের মানবিক এক ঠিকাদারের নজরে এলে তিনি নাম প্রকাশ না করার শর্তে ব্রেইল মেশিনটি সচল করতে নগদ ১৬ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।

২০ জানুয়ারি দুপরে ওই ঠিকাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্ধ হাফেজ চান সওদাগরের হাতে ১৬ হাজার টাকা প্রদান করেন।

নগদ অর্থ পেয়ে অন্ধ হাফেজ চান সওদাগর জানান, এই টাকায় আমার নষ্ট হওয়া ব্রেইল মেশিনটি সচল করে সংসার চালাব। এজন্য আমি ওই ঠিকাদার ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

অন্ধ হাফেজ চান সওদাগরের পাশে দাঁড়ালেন ঠিকাদার!

আপডেট সময় ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২