ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহীনুর রহমান শাহীন (আনারস) প্রতিপক্ষ নৌকা প্রতীকের লোকদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

২৩ ডিসেম্বর দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস বেদখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করছে। তাদের হামলায় আনারস প্রতীকের ৩ জন কর্মী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শাহীনের ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় দফায় দফায় ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তিনি প্রশাসনের জোরালো ভূমিকাসহ র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী

আপডেট সময় ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১