ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে প্রধানমন্ত্রীর সাথে শপথ নিলেন হাজারো মানুষ

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : সারাদেশের মত জামালপুরেও প্রধানমন্ত্রীর সাথে শপথ নিলেন হাজারো মানুষ। ১৬ ডিসেম্বর বিকালে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশের ন্যায় জামালপুরের সঙ্গে যুক্ত থেকে এই শপথ বাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথ বাক্য পাঠ করেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। বিকাল তিনটা থেকেই স্টেডিয়ামে জড়ো হতে থাকেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ ও শিশুরা।

পরে সম্মিলিত জাতীয় সঙ্গীত শেষে প্রধানমন্ত্রী শেষ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সকলেই। এসময় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে প্রধানমন্ত্রীর সাথে শপথ নিলেন হাজারো মানুষ

আপডেট সময় ০৮:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১