ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৫

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ ডিসেম্বর জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার বেড়েছে দশমিক ২৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ, আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮৫ জন। গতকাল ২১ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩২৯ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। গতকালের চেয়ে আজ ৩ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩১ জনে। গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২০ জন। শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই জেলায় কেউ করোনায় মারা যায়নি।

আজ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৫

আপডেট সময় ০৭:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১