ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ৩টি বসত ঘর

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ১ ডিসেম্বর সন্ধ্যায় সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী নুরুজ্জামানের ছেলে রেহান উদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রেহান উদ্দিনের বসত ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে।

স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে নেহান উদ্দিন, গিয়াস উদ্দিনের ছেলে জহরুল হক, জহিজলের ৩টি বসত ঘর, নগদ টাকা, ধান ও চাল পুড়ে যায় । এতে করে এই তিন পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ৩টি বসত ঘর

আপডেট সময় ০৬:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১