ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে। আজ ২ জন মারা গেছেন। গতকালে চেয়ে আজ ৫ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৫৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ নভেম্বর জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এদিকে আজ ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৪ জন। গতকাল ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৯ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ২৬ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৪২ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। গতকাল এখানে ৫ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪ জন

আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১