ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি, শনাক্ত ১৭৮ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন।

গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম প্রাণহানির পর কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের ৪ এপ্রিল দু’জনের মৃত্যুর মধ্য দিয়ে যে শোক শুরু হয়, তা আর থামেনি। শেষ পর্যন্ত ১ বছর ৭ মাস ১৬ দিন পর এমন সুখবর পেলো বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বর একথা জানানো হয়েছে।

গতকাল এই রোগে ৫ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৪৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১৭৮ জন। গতকাল ১৮ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৫৩ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ২২ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ১৮ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৬ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৫৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। গতকাল এখানে ২ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ০০৬ জন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি, শনাক্ত ১৭৮ জন

আপডেট সময় ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১